এশিয়ান সময় - এশিয়ান সময়: ক্রাইম ডেস্ক

কারাগারে এক বন্ধুকে দেখতে গিয়ে অন্য বন্ধু আটক
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে কারাগারে গাঁজা সরবরাহের সময় জিয়াউর রহমানকে আটক করে কারারক্ষীরা। পরে তাকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার পর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব রায়হানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত জিয়াউর রহমানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. হামিমুর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “জিয়াউর রহমান নামে এক যুবক কারাগারের ভেতরে তার সাজাপ্রাপ্ত বন্ধুকে গাঁজা সরবরাহের সময় হাতেনাতে আটক হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে। পাশাপাশি এই জেলা মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

নৌপথে চাঁদাবাজি, সমন্বয়ক পরিচয়দানকারীসহ ৭ জন গ্রেপ্তার
শনিবার (৯ আগস্ট) রাত ৩টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (১০ আগস্ট) বিকেলে র‍্যাব-৯ এর পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে অভিযান চালিয়ে আজমলসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃত আজমল হোসেন নদীপথে নৌকা আটকিয়ে চাঁদাবাজির প্রধান আসামি। তিনি উপজেলার লেঙ্গুড়া গ্রামের ফয়সল আহমদের ছেলে।

গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- একই উপজেলার লেঙ্গুড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে সুলতান আহমদ, ফজর রহমানের ছেলে বিল্লাল মেম্বার, মৃত মুসাব্বিরের ছেলে সুবহান, ফারুক আহমেদের ছেলে শাকিল, মৃত ফজু রহমানের ছেলে ফারুক মিয়া এবং মৃত আব্দুল মুসাব্বিরের ছেলে ফয়সল মৌলবী।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজেকে সমন্বয়ক পরিচয় দেওয়া আজমল হোসেনের নেতৃত্বে একটি দল নৌপথে নৌকা ও বাল্কহেড আটকিয়ে চাঁদাবাজি করতেন। অভিযোগের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের আব্দুল হালিম নামের এক ব্যক্তি গোয়াইনঘাট থানায় মামলা করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ বলেন, চাঁদাবাজির মামলায় ৭ জনকে আটক করে র‍্যাব-৯ আমার থানায় হস্তান্তর করেছে। পরবর্তীতে আদালত তাদের কারাগারে পাঠায়।

নড়াইলে সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ
তার বিরুদ্ধে তদন্তমূলক শাস্তির দাবি জানিয়ে উপদেষ্টা, স্থানীয় সরকার মন্ত্রণালয়, সবিচালয় ঢাকা বরারব একটি লিখিত অভিযোগ দিয়েছেন কালিয়া উপজেলার মোঃ জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তি।

অভিযোগের কপি সূত্রে জানা গেছে, সহকারী প্রকৌশলী খালিদ আহমেদ উসমানী দীর্ঘদিন যাবৎ নড়াইলের কালিয়া উপজেলাতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কর্মরত রয়েছেন। সেই সুবাদে কালিয়া ০১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির যোগ সাজসে একটি টিউবওয়েল সরকারী ফি দশ হাজার টাকা বা সাত হাজার টাকা গভীর গুলি এবং অগভীর গুলো তিন হাজার টাকা। কিন্তু তিনি বিগত দিনে অন্য দলের বিএনপি অথবা জামায়াত এর লোক জানতে পারলে পঁচিশ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন। তাছাড়া তিনি স্যানিটেশনের তার, খোয়াগুলি ও পুরাতন টিউবওয়েলের মাথাগুলো যা সরকারি মালামাল বিক্রয় করে সরকারি টাকা আত্মসাৎ করেন। এ বিষয়ে জবাবদিহি করতে বললে সাবেক স্থানীয় এমপি ভয় প্রদর্শন করে। ঐ প্রকৌশলী একজন চরিত্রহীন। চুয়াডাঙ্গা এস.এ.ই থাকা অবস্থায় অনৈতিক ভাবে হাতেনাতে ধরা পড়ে। তার অধীনের প্রতিটি ক্ষেত্রে এত পরিমাণ দুর্নিতী ও ঘুষ বানিজ্য করেছে যে,জনগণের প্রাপ্য সেবার প্রতিটি পর্যায় অতিরিক্ত টাকা-ঘুষ নিয়েছেন। তিনি সরকারি চাকুরীরত অবস্থায় ঠিকাদারী ব্যবসায়ের সাথে জড়িত। যাহা সরকারি চাকুরী আইন বহির্ভূত। দুর্নিতী দমন কমিশনের মাধ্যমে তার নিজের এবং তার স্ত্রীর ব্যাংক এ্যাকাউন্ট তল্লাশি করলে এর সত্যতা পাওয়া যাবে বলে অভিযোগ কপিতে উল্লেখ করা হয়েছে ।

অনিয়ম দুর্নীতির বিষয়ে জানতে সহকারী প্রকৌশলী খালিদ আহমেদ উসমানী সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,‘আমার বিরুদ্ধে যতসব অভিযোগ করছে সব মিথ্যা বানোয়াট ভিত্তিহীন। আমি এরাকম কিছু করিনি। চুয়াডাঙ্গা এস.এ.ই থাকা অবস্থায় অনৈতিক ভাবে হাতেনাতে ধরা পড়ার বিষয় জানতে চাইলে তিনি আরও জানান,আমি কোন দিন চুয়াডাঙ্গায় ছিলাম না।

এ বিষয়ে জানতে চাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নড়াইলের নির্বাহী প্রকৌশলী এম.এম.আবু সালেহ্ জানান, ‘আমি কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।

নড়াইল জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের কমিটি গঠন
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ নড়াইল জেলা শাখার ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই কমিটি জোরালোভাবে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করে যাবে।

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতির বীরমুক্তিযোদ্ধা সায়ীদুর রহমান, কার্যকরী সভাপতি মো. সাইফুল আলম মানিক ও সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর গতকাল পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন বলে সংগঠন সূত্র জানায়। এর আগে চলতি বছরের ৪ মার্চ ২০২৩ নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে ত্রি-বার্ষিক সম্মেলন শেষে মো. সাইফুল ইসলামকে সভাপতি ও এম.এইচ সোহেলকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

আওয়ামী মৎস্যজীবী লীগ নড়াইল জেলা শাখার সভাপতি মো. সাইফুল ইসলাম আজ দৈনিক এশিয়ান সময়কে বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার ফলে দলের সাংগঠনিক কর্মকান্ডে গতিশীলতা আসবে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই কমিটি জোরালোভাবে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করে যাবে।’

অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হয়েছেন- শামীম আতীক মহীদ, সঞ্জয় সাহা, নাজমুল হোসেন, মো. মিলন মৃধা, মো. তাজুল ইসলাম, বিকাশ লস্কর, আলহাজ জহুরুল হক, মো. আশরাফুল আলম, মো. সাজাহান মোল্যা, মো. ওবায়দুল্লাহ ও মো. সাজ্জাদুল হাসান। যুগ্ম-সাধারণ সম্পাদকরা হলেন- রেজওয়ানুল হক, পলাশ কুমার বোস ও হাফিজুর রহমান। সাংগঠনিক সম্পাদক হয়েছেন আ. রহমান মোল্যা, এস.এম. শাহীন, হাছান মোল্যা, সিরাজুল ইসলাম বাবুল ও মঞ্জুর শিকদার। এছাড়া কমিটিতে ২৬ জন কার্যনির্বাহী সদস্য রয়েছেন।

এদিকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

নড়াইলের লোহাগড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত
নড়াইলের লোহাগড়ায় যথযথ মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে লোহাগড়া উপজেলা প্রশাসন, আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন(অর্ধনমিত রাখতে হবে), বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন, শোকর‌্যালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বিকাল ৫ টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নড়াইল -২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা

প্রধান অতিথির বক্তব্যে মাশরাফি বিন মোর্ত্তজা বলেন দেশকে ধারাবাহিক উন্নয়ন ধরে রাখতে হলে আওয়ামিলীগ সরকারের বিকল্প নেই। এছাড়া সারাদেশে আওয়ামীলীগ সরকারের আমলে বিভিন্ন উন্নয়নের রূপরেখা তুলে ধরেন। উপস্থিত সকলকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগকে জয়ী করার আহবান জানান।

এসময় লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুন্সি আলাউদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ মশিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নড়াইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট সৈয়দ আইয়ুব আলী, সহ-সভাপতি আসিফুর রহমান বাপ্পী, সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খাঁন নিলু, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লেঃ কমান্ডার এ এম আব্দুল্লাহ (অবঃ), লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক মেয়র আশরাফুল আলম, সাধারণ সম্পাদক শিকদার নজরুল ইসলাম, দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ বোরহান উদ্দিন, ইতনা ইউনিয়নের চেয়ারম্যান শেখ সিহানুক রহমান, নড়াইল জেলা মৎস লিগের সভাপতি সাইফুল ইসলাম, নড়াইল জেলা যুব মহিলা লীগের সভাপতি রিক্তা হক রিক্তা, সাধারণ সম্পাদক রোজিয়া সুলতানা চামেলি, লোহাগড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বি এম কামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাসেদুল ইসলাম রাসেদ, জেলা যুবলীগের সদস্য সদর উদ্দিন শামিম, মোঃ শাহিদুল ইসলাম শহিদ, মোঃ মুজাম খাঁনসহ প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠানে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

নড়াইলে শোককে শক্তিতে পরিণত করলেন মাশরাফি: বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদতবার্ষিকী
নড়াইলে ১৫ আগস্টের শোককে শক্তিতে পরিণত করলেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল শোক র‌্যালিতে নেতৃত্ব দেন তিনি।

ইতোপূর্বে কোনো অনুষ্ঠানেই দলমত নির্বিশেষে রাস্তায় এক ব্যানারে এত লোক দেখেনি নড়াইলবাসী। লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও র‌্যালিতে ১০ হাজারের অধিক লোক অংশ নেয় বলে জানিয়েছেন নড়াইল জেলা মৎস লিগের সভাপতি সাইফুল ইসলাম।

সরেজমিনে দেখা যায়, বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদতবার্ষিকী  উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শোক র‌্যালিটি শুরু হয়। সুশৃঙ্খলভাবে র‌্যালিটি সম্পন্ন করতে মাশরাফি বিন মুর্তজা নিজেই সামনে থেকে দুই হাতের ইশারায় রাস্তা করে দেন। র‌্যালিতে নানা বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আড়াই কিলোমিটার হেঁটে র‌্যালিটি লোহাগড়া পাইলট স্কুল মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসিফুর রহমান বাপ্পী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন, জেলা মৎস লিগের সভাপতি সাইফুল ইসলাম, জেলা যুব মহিলা লীগের সভাপতি সঞ্চিতা হক রিক্তা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মসিয়ূর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।